গাইবান্ধায় বেওয়ারিশ কুকুর-শিয়ালের দাপট, ছয় মাসে মৃত্যু শিশুসহ ৬ জনের
গাইবান্ধায় বেওয়ারিশ কুকুর ও শিয়ালের আক্রমণ বেড়েছে। ২০২৬ সালের এপ্রিল–সেপ্টেম্বরে অন্তত ৪৫ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কার্যকর ও স্থায়ী উদ্যোগের অভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে।

এক নজরে
- ১
গাইবান্ধায় বেওয়ারিশ কুকুর-শিয়ালের হামলায় ৬ মাসে ৪৫ জন আক্রান্ত, শিশুসহ নিহত ৬।
পথকুকুরের আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। চলতি বছর বিচ্ছিন্ন ঘটনার পাশাপাশি অন্তত ৪ দফায় বড় ধরনের তাণ্ডব চালিয়েছে কুকুর ও শিয়াল। বিশেষ করে পথকুকুর বা বেওয়ারিশ কুকুরের আক্রমণের আতঙ্কে রয়েছেন শিশু, শিক্ষার্থী ও অভিভাবকরা। ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাসে মাত্র ৩টি কুকুর ও ১টি শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুসহ ৬ জনের।
স্থানীয় ও সচেতন মহলের অভিযোগ, গাইবান্ধায় একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও টনক নড়ছে না প্রশাসন কিংবা সংশ্লিষ্টদের। ঘটনার পর সাময়িক তৎপরতা দেখা গেলেও পরিকল্পিত কোনো পদক্ষেপ নেই। ফলে কুকুর বা এ ধরনের প্রাণীর আক্রমণের সংখ্যা বাড়ছেই। দীর্ঘ হচ্ছে মৃত্যুর পরিসংখ্যানও।
লিখেছেন
নিউজ ট্রায়াল ডেস্ক
নিউজরুম
নিউজ ট্রায়াল ডেস্ক নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।