খুচরা বিক্রেতাদের কাছ থেকে প্রতি হাজার টাকায় ২ টাকা অগ্রিম কর আদায়ে অ্যাপ তৈরি করছে এনবিআর

খুচরা বাজারে পণ্য সরবরাহের ওপর অগ্রিম কর আদায়ের প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করতে নতুন একটি অ্যাপ তৈরি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পরিকল্পনা অনুযায়ী, খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা পণ্যের প্রতি এক হাজার টাকার বিপরীতে ২ টাকা হারে অগ্রিম কর সংগ্রহ করা হবে।
এনবিআরের এই উদ্যোগের আওতায় প্রথম পর্যায়ে অ্যাপটি ব্যবহার করবেন পণ্য সরবরাহকারী বা ডিস্ট্রিবিউটররা। এর মাধ্যমে খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা পণ্যের হিসাব সংরক্ষণ এবং অগ্রিম কর আদায়ের কার্যক্রম পরিচালনা করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারি থেকে অ্যাপটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে পারে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে কর সংগ্রহে ডিজিটাল পদ্ধতির ব্যবহার বাড়ানোর পাশাপাশি রাজস্ব আদায়ের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও শৃঙ্খলা আনার লক্ষ্য রয়েছে।
লিখেছেন
Shreya Ghosh
Shreya Ghosh নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।



