সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা সরকারের, ভুয়া সংবাদে জরিমানার প্রস্তাব

সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং ভুয়া সংবাদ প্রচারের বিরুদ্ধে জরিমানার বিধান চালুর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান।
সংসদে মন্ত্রী জানান, প্রস্তাবিত সংশোধনীর আওতায় সাংবাদিকদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পাশাপাশি বার কাউন্সিলের আদলে নিবন্ধন ব্যবস্থা চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
এ ছাড়া ভুয়া সংবাদ ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপের প্রস্তাব রয়েছে। গণমাধ্যমের পেশাগত মান বজায় রাখা এবং অপতথ্য প্রচার নিয়ন্ত্রণের লক্ষ্যেই এসব উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
লিখেছেন
Shreya Ghosh
Shreya Ghosh নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।



