লাইভ
মধ্যস্থতাকারীদের চাপে কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা•প্রযুক্তি শেয়ারের উত্থানে চাঙা বিশ্ববাজার, সূচক রেকর্ড উচ্চতায়•শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের•ভারী বর্ষণে সিলেটে আকস্মিক বন্যার সতর্কতা•বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে•ঢাকা মেট্রোরেলে দৈনিক যাত্রী ছাড়াল ৪ লাখ•মধ্যস্থতাকারীদের চাপে কাতারে ফের শুরু যুদ্ধবিরতির আলোচনা•প্রযুক্তি শেয়ারের উত্থানে চাঙা বিশ্ববাজার, সূচক রেকর্ড উচ্চতায়•শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের•ভারী বর্ষণে সিলেটে আকস্মিক বন্যার সতর্কতা•বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চে•ঢাকা মেট্রোরেলে দৈনিক যাত্রী ছাড়াল ৪ লাখ•

ধানমন্ডিতে আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

নিউজ ট্রায়াল ডেস্ক

নিউজ ট্রায়াল ডেস্ক

নিউজরুম

১২ নভেম্বর ২০২৬·পড়তে ২ মিনিট·হালনাগাদ ৪ দিন আগে
ধানমন্ডিতে আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় গাড়িতে বসে মোবাইল ফোনে মেসেজ দেখার সময় এক ছিনতাইকারী তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়ে আসিফ নজরুল লেখেন, গাড়ির জানালা খোলা থাকা অবস্থায় এক যুবক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে, তাঁর ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা দাবি করলে, হুমকি দিলে বা সন্দেহজনক বার্তা পাঠালে সেগুলো এড়িয়ে যাওয়ার জন্য পরিচিতজনদের সতর্ক করেছেন তিনি।

গণমাধ্যমকে আসিফ নজরুল জানান, ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাওয়ার সময় যানজট ও গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন। এ সময় তিনি গাড়িতে বসে মোবাইলে মেসেজ দেখছিলেন। পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল টি-শার্ট পরা এক যুবক তাঁর হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করলেও তাকে আটকানো সম্ভব হয়নি। ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। তাঁর ফোন উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

নিউজ ট্রায়াল ডেস্ক

লিখেছেন

নিউজ ট্রায়াল ডেস্ক

নিউজরুম

নিউজ ট্রায়াল ডেস্ক নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।

সম্পর্কিত খবর

আপনার খবর পাঠান

দেখেছেন? তুলেছেন? পাঠিয়ে দিন।

নিউজ ট্রায়াল চলে পাঠকের জোরে। যা দেখেছেন পাঠিয়ে দিন, খবরের সূত্র, ছবি, আপনার পাড়ার গল্প, বাকিটা ডেস্ক সামলাবে।

আপনার খবর পাঠান