২০২৭ সাল থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে চালু হচ্ছে এআই শিক্ষা

২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের জাতীয় শিক্ষাক্রমে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার।
প্রস্তাবিত শিক্ষাক্রমে এআইয়ের ব্যবহার, রোবোটিকস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং এবং ন্যানোটেকনোলজির মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি দায়িত্বশীলভাবে এআই ব্যবহারের নিয়ম, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ এবং অনলাইন নিরাপত্তার বিষয়েও শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে। ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী এ এন এম এহছানুল হক মিলন।
লিখেছেন
Shreya Ghosh
Shreya Ghosh নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।



